প্রবল বৃষ্টির জের! বাতিল হল মহামেডান বনাম পুলিশ এসি ম্যাচ - 24 Ghanta Bangla News
Home

প্রবল বৃষ্টির জের! বাতিল হল মহামেডান বনাম পুলিশ এসি ম্যাচ

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের কলকাতা লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম দুইটি ম্যাচে একের পর এক এসেছে জয়। রেনবোর পাশাপাশি এরিয়ান…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়েই এবারের কলকাতা লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম দুইটি ম্যাচে একের পর এক এসেছে জয়। রেনবোর পাশাপাশি এরিয়ান ক্লাবের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, এই দুইটি ম্যাচে তিন গোল করেছেন দাপুটে ফুটবলার ইসরাফিল দেওয়ান। শেষ কয়েক সিজন থেকেই সাদা-কালো ব্রিগেডের অন্যতম ভরসার মুখ হয়ে উঠতে শুরু করেছিলেন ইসরাফিল। এবারের এই প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম থেকেই তাঁর ঝাঁঝালো পারফরম্যান্স মন জয় করছে সকলের।

সেই ধারাবাহিকতা বজায় রাখাই অন্যতম লক্ষ্য সকলের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে নিজেদের ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নামার পরিকল্পনা ছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেদের। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল ‌পুলিশ অ্যাথলেটিক ক্লাব। তবে বৃষ্টির জন্য ভেস্তে যায় এই গুরুত্বপূর্ণ ম্যাচ। কতৃপক্ষের তরফে বেশ কিছুটা সময় অপেক্ষা করা হলেও ম্যাচ পরিচালনা করা সম্ভব হয়নি। প্রবল বৃষ্টির পাশাপাশি মাঠের পরিস্থিতির কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয় এ গুরুত্বপূর্ণ ম্যাচ।

কিন্তু কবে আয়োজিত হতে পারে এই ম্যাচে সেটা এখনও স্পষ্ট নয়। পরবর্তীতে এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে বঙ্গীয় ফুটবল ফেডারেশন। ‌

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *