Bomb Attack in Panihati | পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে শনিবার গভীর রাতে বোমা ছোড়ার অভিযোগ। সূত্রের খবর, মুখ ঢাকা অবস্থায় বাইকে এসে দুষ্কৃতীরা পরপর চারটি বোমা ছোড়ে। খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।