ময়নায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বাজারের ৫ দোকান, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা - 24 Ghanta Bangla News
Home

ময়নায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বাজারের ৫ দোকান, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা

Spread the love

ময়না: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল পূর্ব মেদিনীপুরের ময়নার অন্নপূর্ণা বাজার। শুক্রবার রাত ৩টে নাগাদ হঠাৎই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত…

Fire at Moyna Annapurna Bazar

ময়না: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল পূর্ব মেদিনীপুরের ময়নার অন্নপূর্ণা বাজার। শুক্রবার রাত ৩টে নাগাদ হঠাৎই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন এবং খবর দেন দমকল বাহিনীতে। (Fire at Moyna Annapurna Bazar)

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অন্ধকার চিরে আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়রাই প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও তার আগেই আগুনের গ্রাসে চারটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় এবং একটি দোকান আংশিক পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অভিযোগ, অগ্নিকাণ্ডে তাঁদের সর্বস্ব হারিয়েছে। দোকানের ভেতরে থাকা ফ্রিজ, আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এক ব্যবসায়ী জানান, “রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। ভোরের দিকে খবর পাই সব শেষ হয়ে গেছে।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এই বিপত্তি, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ এবং দমকল বিভাগ। বাজারের মতো জনবহুল এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। বাজারে অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব রয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *