‘মা বলত বিয়ে হবে না…’, যৌন হেনস্থা করত গৃহপরিচারিকা? ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ সলমনের প্রাক্তন সোমির
সোমি বলেন, ‘তখন আমার মাত্র চার বছর বয়স। প্রথমবার যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। এর পরে পাঁচ বছর বয়স থেকে বাড়ির রাঁধুনির হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমার যখন ৯ বছর বয়স, বাড়ির গার্ডেরা আমায় কোয়ার্টারে নিয়ে যায় এবং আমার সঙ্গে নোংরা সব কাজ করতে থাকে। এ ভাবে দিনের পর দিন আমায় শারীরিক নির্যাতন করা হয়।’