‘ডাক্তার লেখার অধিকার নেই’, গাজ়িয়াবাদে ধর্ষণ–খুনের মামলায় ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
সিট–এর তদন্তেও ধরা পড়ে, বাচ্চাটির বাবার অভিযোগ সত্য—বেসরকারি হাসপাতাল বাচ্চাটির চিকিৎসা করতে অস্বীকার করেছিল। সেই প্রসঙ্গেই শুক্রবার বেসরকারি হাসপাতাল ও সেখানকার চিকিৎসকদের উদ্দেশে শীর্ষ আদালতের মন্তব্য, ‘আপনারা শিশুটিকে ভর্তি নিতে চাননি, কারণ সে গরিব। আপনাদের ফি দেওয়ার ক্ষমতা তার পরিবারের নেই! নিজেদের দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে না পারেন, নামের সামনে ডাক্তার লেখার অধিকার আপনাদের নেই। যদি বাচ্চাটির চিকিৎসা করার মতো পরিকাঠামো আপনাদের হাসপাতালে না থাকে, তা হলে আপনাদেরই উচিত ছিল বাচ্চাটিকে নিয়ে অন্য হাসপাতালে যাওয়া। ন্যূনতম মানবিকতা থাকলে সেটাই করার কথা। নৃশংস অপরাধের শিকার একটি শিশুকে আপনাদের সামনে আনা হলো, আর আপনারা নির্দয়ের মতো তার চিকিৎসাটুকুও করলেন না! এর জন্যই নির্যাতিতার পরিবারকে আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে।’ মামলার পরবর্তী শুনানি পরের সপ্তাহে।