বেআইনি নির্মাণ নিয়ে লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারদের জবাব তলব কলকাতা পুরসভার
একটি নির্মাণের সঙ্গে এলবিএস–দের সম্পর্ক কী?
পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, বিল্ডিং স্ট্রাকচার এবং নকশার কাজের অভিজ্ঞতাসম্পন্ন ইঞ্জিনিয়ারদের পুরসভার তরফে লাইসেন্স দেওয়া হয়ে থাকে। তাঁদের কাজ হচ্ছে, পাঁচ তলা (জি প্লাস ফোর) বা তার বেশি উচ্চতার আবাসন নির্মাণের কাজে কোনও নিয়মভঙ্গ হচ্ছে কি না, তা নজরে রাখা। তবে এলবিএসদের কৈফিয়ৎ তলবের নজির কলকাতা পুরসভায় এর আগেও রয়েছে বলে দাবি পুরসভা সূত্রের।