Madan Mitra: মমতা-অভিষেককে মুছে ফেললেন মদন - 24 Ghanta Bangla News
Home

Madan Mitra: মমতা-অভিষেককে মুছে ফেললেন মদন

Spread the love

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর (Madan Mitra)থেকেই ধস নেমেছিল তৃণমূল কংগ্রেসে। বাম নেতা গৌতম দেবের ১০ বছর আগের ভবিষ্যৎবাণী সত্যি করে দুভাগ হয়ে গিয়েছে তৃণমূল।…

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর (Madan Mitra)থেকেই ধস নেমেছিল তৃণমূল কংগ্রেসে। বাম নেতা গৌতম দেবের ১০ বছর আগের ভবিষ্যৎবাণী সত্যি করে দুভাগ হয়ে গিয়েছে তৃণমূল। সিংহভাগ তৃণমূল হেভিওয়েট এখন ঋতব্রত বন্দোপাধ্যায়ের শিবিরে হাঁটা লাগিয়েছেন। মমতার উত্থানের সাক্ষী এবং ছায়া সঙ্গী মদন মিত্রও সম্প্রতি নাম লিখিয়েছেন ঋত শিবিরে।

অভিযোগের তীর সেই অভিষেক বন্দোপাধ্যায়ের দিকে এবং মমতার প্রতি তিনি দেখিয়েছেন একরাশ অভিমান। এবার মদন মিত্র সেই অভিমানেরই প্রকাশ ঘটালেন তার ফেসবুক পেজের কভার পিকচার পরিবির্তন করে। আগে মদনের সঙ্গে ছবি থাকত মমতার কিংবা অভিষেকের। আজ সেই মমতা এবং অভিষেকের ছবি মুছে ফেলে নিজের সমাজ মাধমের পেজে ফের পালাবদল ঘটালেন মমতার একসময়কার একনিষ্ট সৈনিক মদন মিত্র।

আরও দেখুনঃ দোরগোড়ায় ডিলিমিটেশন! রাজ্যসভায় ঐতিহাসিক সংখ্যাগরিষ্টতার কাছাকাছি NDA জোট

গত ১৫ জুলাই অফিসিয়ালি কালীঘাট শিবির ত্যাগ করেন মদন এবং প্রায় সঙ্গে সঙ্গেই তাকে বিধানসভায় ছুটে যেতে দেখা যায়। সেখানে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে হাত মেলান তিনি। যদিও এই ঘটনার পর সমাজ মাধ্যমে লাইভ করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, মদন ভয় পেয়ে কালীঘাট এবং মমতা দুই ত্যাগ করেছেন। মমতা দাবি করেন বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পিছনে লেলিয়ে দিয়ে তার একসময়কার সঙ্গীদের রীতিমত ভয় দেখাচ্ছেন এবং সেই ভয়ের কারণেই তারা বিজেপির বি টিম ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন।

মমতা এও উল্লেখ করেন আগের দিন মদনের স্ত্রী পরিবারকে সমন পাঠায় ইডি। সেই ভয়েই মদনের এই পদত্যাগ এবং শিবির ত্যাগ। তবে এই প্রসঙ্গে ঘটনার নায়ক মদনও স্পষ্ট জবাব দিয়েছেন। তার বক্তব্য কোনো ভয়ের কারণে নয়। তিনি দল ত্যাগ করেছেন দলের মধ্যে অভিষেক প্রাধান্য এববং অভিষেকের প্রতি মমতার অন্ধ স্নেহের কারণেই।

আরও দেখুনঃ মোদী সফরে বোধোদয়! ভারত থেকে চুরি করা শিল্পকর্ম ফেরাবে অস্ট্রেলিয়া

এছাড়াও একাধিক জায়গায় তিনি বলেছেন যেকোনও সিদ্ধান্ত নিতে হলে মমতা অভিষেকের কাছে পাঠাতেনএবং দিনের পর দিন এই ধরণের ব্যবহার তিনি নিতে পারেন নি। ঠিক সেই কারণেই এই বিশাল সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিবির বদলে একাধিক জায়গায় মদন তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই প্রথমে ফোন থেকে মুছলেন মমতা এবং অভিষেকের ছবি।

তবে রাজনৈতিক এবং সামাজিক মহলের একাংশ তার এই সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করে বলেছেন এত তাড়াতড়ি কি করে মদন এত বড় সিদ্ধান্ত নিলেন এর পিছনে আসল রহস্য কি ? আর এতদিন পরেই বা কেন এতো অভিযোগ সামনে আনছেন তিনি। মদনের ভয় আউট ভরসা ইনের যুক্তিতেও অনেকেই বিশ্বাস করতে রাজি নন। তাদের মোতে ফোন থেকে মুছলেও মমতাকে মন থেকে মুছতে পারবেন কি মদন।

আরও দেখুনঃ নাম ভাঁড়িয়ে দেশে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা! মোদী রাজ্য থেকে ফের গ্রেফতার ৫ জৈশ ‘জঙ্গি’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *