হিমালয়ের কোলে শিক্ষার ‘মুক্তাঙ্গন’, কী কী রয়েছে সোনমের সেই স্কুলে, জানেন এই তথ্যগুলি? - 24 Ghanta Bangla News
Home

হিমালয়ের কোলে শিক্ষার ‘মুক্তাঙ্গন’, কী কী রয়েছে সোনমের সেই স্কুলে, জানেন এই তথ্যগুলি?

Spread the love

ওরা চঞ্চল, ওরা অদ্ভুত

বই-খাতায় ঠাসা ব্যাগ পীঠে নিয়ে ক্লাসে যাওয়া, মুখস্থবিদ্যা উগরে দেওয়া, হোম টাস্ক, ক্লাস টেস্ট, র‌্যাঙ্ক — এ সবের ঊর্ধ্বে গিয়ে কৃষিকাজ, নির্মাণকাজ, সৌরশক্তি ব্যবস্থাপনা, জল সংরক্ষণ — বাস্তব সমস্যার সমাধানের পাঠ শেখানো হয় এই স্কুলে। গুরুত্ব দেওয়া হয় দক্ষতা ও সৃজনশীলতার উপরে। শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়। অনেক ক্ষেত্রে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হয়। শিক্ষার্থীদের দায়িত্বের মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, ফি সংগ্রহ, দোকান পরিচালনা, খাদ্যসামগ্রী কেনা, গবাদি পশুর যত্ন নেওয়া, বাগান করা।

এর পাশাপাশি গান, নাচ, বিতর্ক, কুইজ় প্রতিযোগিতা, ভলিবল, ক্রিকেট, ফুটবল, আইস স্কেটিং শেখা, লাদাখি ভাষায় সংবাদ বোঝা ও আলোচনার ব্যবস্থা রয়েছে। স্কুলেই দেখানো হয় লাদাখি, ইংরেজি, হিন্দি ও অন্যান্য ভাষার বিভিন্ন চলচ্চিত্র। এখানেই শেষ নয়, অ্যাপ্রিকট জ্যাম, লাদাখি আচার, কোরিয়ান কিমচির মতো শীতকালীন আঞ্চলিক খাবার তৈরিও শিখে নিতে পারেন পড়ুয়ারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *