মমতার জন্য হেলিকপ্টার পাঠাবেন শুভেন্দু! কেন বললেন শুভেন্দু? - 24 Ghanta Bangla News
Home

মমতার জন্য হেলিকপ্টার পাঠাবেন শুভেন্দু! কেন বললেন শুভেন্দু?

Spread the love

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনৈতিক কটাক্ষের পাশাপাশি শিল্পায়ন নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । প্রায়…

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনৈতিক কটাক্ষের পাশাপাশি শিল্পায়ন নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনাকে সামনে রেখে তিনি বলেন, পশ্চিমবঙ্গে শিল্পের নতুন অধ্যায় শুরু হয়েছে। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

অনুষ্ঠানের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, “আপনার হাতে অনেক সময় আছে। একবার প্ল্যান্টে এসে দেখে যান। সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব।” এই মন্তব্যের মাধ্যমে তিনি শিল্প নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে শিল্পপতিদের নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য করা হলেও বাস্তবে পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ আসছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, অতীতে শিল্পপতিদের ‘বহিরাগত’ বলে কটাক্ষ করা হলেও বর্তমানে বাংলার প্রতি দেশ-বিদেশের শিল্পগোষ্ঠীর আগ্রহ বেড়েছে। তিনি জানান, শ্যাম স্টিলের এই প্রকল্পে আধুনিক প্রযুক্তির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধেরও প্রতিফলন রয়েছে। কারখানা চত্বরে যেমন মন্দির, নন্দী মহারাজ ও গোশালার ব্যবস্থা রয়েছে, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও স্থাপন করা হয়েছে। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “একবার এসে দেখে যান, বাস্তবটা কেমন।”

শ্যাম স্টিলের এই সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। শিল্প সংস্থাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিনিয়োগ শুধু একটি কোম্পানির সম্প্রসারণ নয়, বরং পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার ওপর আস্থার প্রতিফলন।

শুধু এই প্রকল্প নয়, আগামী দিনে আরও একাধিক বড় শিল্প বিনিয়োগের কথাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, সম্প্রতি লাক্স কোজি পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ করেছে। পাশাপাশি হাওড়ার ধুলাগড়ে প্রায় ৭০০ কোটি টাকার আমুল দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তাঁর দাবি, এই প্রকল্পগুলিও রাজ্যে নতুন কর্মসংস্থান তৈরি করবে এবং শিল্প পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে।

এছাড়াও মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) জানান, দুর্গাপুরে প্রায় ৪ হাজার কোটি টাকার আরও একটি বড় শিল্প প্রকল্প নিয়ে আলোচনা চলছে। আদানি গ্রুপ দাদনপাত্রবাড় এলাকায় গভীর সমুদ্রবন্দর গড়তে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি জানান। একই সঙ্গে নিউটাউনে আদানি গ্রুপের উদ্যোগে প্রায় ২ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। অন্যদিকে গোয়েঙ্কা গোষ্ঠী ব্যাটারি উৎপাদন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে তাজপুরে প্রস্তাবিত সমুদ্রবন্দর নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সেখানে সরকারি জমি না থাকায় সেই প্রকল্প বাস্তবায়িত হবে না। পরিবর্তে বিকল্প স্থানে গভীর সমুদ্রবন্দর গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *