ফাইনালে ইয়ামাল, খেলা দেখতে মাঠে যাবেন না বাবা! তাল কাটল কোথায়? - 24 Ghanta Bangla News
Home

ফাইনালে ইয়ামাল, খেলা দেখতে মাঠে যাবেন না বাবা! তাল কাটল কোথায়?

Spread the love

খেলা দেখতে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ছেলের সাফল্যে গর্বিত তিনি। তাঁর ছেলে আজ যেখানে পৌঁছেছে, তার জন্য পুরো বিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন। ফাইনালে ওঠার পর ইয়ামালের সঙ্গে ফোনে কথা বলার এক আবেগঘন মুহূর্ত শেয়ার করে মুনির বলেন, ‘লামিন আমাকে ফোন করে বলেছিল সে আমাকে নিয়ে গর্বিত। জবাবে আমি তাকে বলেছি, আমি তাকে নিয়ে আরও বেশি গর্বিত।’

চলতি বিশ্বকাপে স্পেনের হয়ে প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন সদ্য ১৯ বছরে পা দেওয়া বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। এবার রবিবারের মেগা ফাইনালে লা রোহাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন ইয়ামাল, আর হাজার মাইল দূরে স্পেনের ড্রয়িংরুমে বসে টিভির পর্দায় ছেলের জন্য প্রার্থনায় চোখ রাখবেন এক গর্বিত পিতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *