‘আলফা’র জন্য ঘামঝরা পরিশ্রম, আলিয়ার ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ অনুরাগীরা - 24 Ghanta Bangla News
Home

‘আলফা’র জন্য ঘামঝরা পরিশ্রম, আলিয়ার ভাইরাল ভিডিয়োয় মুগ্ধ অনুরাগীরা

Spread the love

মা হওয়ার পরে খুব স্বাভাবিক ভাবেই বদলে যায় মেয়েদের জীবন। বদলে যায় প্রায়োরিটি। তাই বলে কি আর শখ, সাধ সব বিসর্জন দেওয়া যায়? আলিয়া ভাটের একটি ভিডিয়ো বুঝিয়ে দিল জীবনে যত পরিবর্তনই আসুক না কেন, ফিটনেস মাস্ট। সম্প্রতি, ‘জিগরা’ ছবিতে অ্যাকশন দৃশ্য করেছেন অভিনেত্রী। তিনি প্রস্তুতি নিয়েছিলেন ‘আলফা’র জন্যও। এ বার সেই প্রস্তুতিরই কিছু ঝলক এল প্রকাশ্যে।

সোশ্যাল মিডিয়ায় আলিয়ার শরীরচর্চার ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যায়াম করে দেখালেন অভিনেত্রী। হল্টারনেক ক্রপ টপের সঙ্গে কালো শর্টস পরেছিলেন আলিয়া। চুলে খোঁপা বেঁধে একেবারে আড়ম্বরহীন লুকে দেখা যাচ্ছে আলিয়াকে।

হাজারও ব্যস্ততার মাঝেও নিজের শরীরের সঙ্গে কোনও রকম আপস করতে নারাজ আলিয়া। অভিনেত্রীর নতুন ভিডিয়ো খানিক সেই বার্তাই দিল বলা চলে। তাঁর ট্রেনার, করণ সাহনি ইনস্টাগ্রামে বেশ কিছু ঝলক শেয়ার করেছেন। একটি সাক্ষাৎকারে সাহনি জানিয়েছেন, তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল আলিয়াকে যেন ছিপছিপে, ফিট এবং অ্যাকশন দৃশ্য সামলানোর জন্য প্রস্তুত করে তোলা হয়। যদিও ‘আলফা’ বক্স অফিসে সে ভাবে সাড়া ফেলেনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *