স্থায়ী সভাপতি পায়নি উচ্চ মাধ্যমিক সংসদ, পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা
কিন্তু সংসদে স্থায়ী সভাপতি ও সচিবের একান্তই প্রয়োজন বলে দাবি শিক্ষক সংগঠনগুলির। পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর বক্তব্য, ‘উচ্চ মাধ্যমিক পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। অথচ সংসদে স্থায়ী সভাপতি ও সচিব নেই। নতুন সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনও বিশেষ বদল হচ্ছে কি না, সেটাও জানা প্রয়োজন। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রর কথায়, ‘উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পরীক্ষা চালু হওয়ায় স্কুল, শিক্ষক–শিক্ষিকা এবং প্রশাসনের উপরে চাপ বেড়েছে। বোর্ডের পরীক্ষায় সাধারণ প্রশাসন এবং কাস্টডিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর তার তদারকি করেন খোদ সংসদ সভাপতি আর সচিবই।’