নিজের বাড়িতেই নাবালিকাকে পিটিয়ে খুনের অভিযোগ, পথ অবরোধ এলাকাবাসীর
এক নাবালিকার মৃত্যু ঘিরে উত্তাল হলো মহরাষ্ট্রের ওয়ার্ধা। নিজের বাড়িতেই ওই নাবালিকাকে পিটিয়ে খুন করার হয় বলে অভিযোগ। হত্যার আগে তার ওপর যৌন নির্যাতন করা হয় বলেও সন্দেহ পুলিশের। এই নিয়ে তদন্ত শুরু করেছে ওয়ার্ধা (Wardha) জেলার পুলিশ। এই ঘটনায় কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (গ্রামীণ) পঙ্কজ ভোইয়ার। অন্য দিকে, এই ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড দাবি করে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা।