বাবা না মা; কাকে বেশি ভালবাসে কাঞ্চন-পিঙ্কির পুত্র ওশ; অবাক করা জবাব ছেলের - Bengali News | Who does kanchan mullicks son loves the most mother or father - 24 Ghanta Bangla News
Home

বাবা না মা; কাকে বেশি ভালবাসে কাঞ্চন-পিঙ্কির পুত্র ওশ; অবাক করা জবাব ছেলের – Bengali News | Who does kanchan mullicks son loves the most mother or father

Spread the love

বাবা না মা, কাকে বেশি ভালবাসে ছোট্ট ওশ? কাঞ্চন মল্লিক এবং তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের পুত্র সন্তানের নাম ওশ। দশ বছর বয়স তাঁর। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস ফাইভের ছাত্র সে। ছোট্ট ওশ জানে তার বাবা মাকে ডিভোর্স দিয়েছে জানুয়ারি মাসের ১০ তারিখ। তারপর এটাও জানে ১৪ ফেব্রুয়ারি বাবা বিয়ে করে নিয়েছে তার প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে। এই পুরো বিষয়টা অসম্ভব পরিণত মনে মেনে নিয়েছে ওশ। বাবাকে আগেই ক্ষমা করে দিয়েছিল সে। মা পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে বলেছে, “ব্লেস করো বাবাকে”। জানেন কি, ওশের জীবনে বাবা মায়ের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের কে?

বহুদিন আগে এক সাক্ষাৎকারে ওশ সেই ব্যাপারে মুখ খুলে ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বাবা না মা, কাকে সে ভালবাসে বেশি? একটুকুও না ভেবে ওশ সহজ উত্তর দিয়েছিল, বাবা। তা শুনে পিঙ্কি অবাক হয়ে গিয়েছিলেন।

এই খবরটিও পড়ুন

মাত্র ১০ বছর বয়সেই অসাধারণ মানবিকতার পরিচয় দিয়ে থাকে ওশ। যে কাঞ্চন মল্লিক তাঁর বিয়ে রিসিপশনের প্র্যাকার্ডে লিখেছিলেন, সংবাদমাধ্যম কর্মী, ড্রাইভার এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষিদ্ধ। সেই কাঞ্চনের পুত্র ওশ গাড়ির ড্রাইভারদের সারথি বলে ডাকে। মনে করে তাঁরা কৃষ্ণের অন্যরূপ। মাকে ছেড়ে অন্য মহিলাকে বিয়ে করছে বাবা, ছবি দেখে ওশ মেনে নিয়েছে বিষয়টা। বাড়িতে মুরগি পোষে সে। গল্পের বই, নাটকের ক্লাস নিয়ে ব্যস্ত থাকে। নিজের এবং মায়ের জন্য একটা জগৎ তৈরি করেছেন তিনি। এটুকু সে জেনে গিয়েছে, যতই যাই হোক না কেন, মাকে সে পাশে পেয়েছে বরাবরই। তাঁর দুনিয়া জুড়ে কেবলই মা। তাই কাঞ্চন-পিঙ্কির ডিভোর্সের সময় ওশ একটাই জিনিস চেয়েছিল, মা-ই যেন তাঁর কাস্টডি পান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *