WhatsApp New Feature: জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, আসছে দুর্দান্ত ফিচার | WhatsApp to Introduce Birthday Reminder Feature: Users May Soon Get Birthday Alerts Inside Chats - 24 Ghanta Bangla News
Home

WhatsApp New Feature: জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ, আসছে দুর্দান্ত ফিচার | WhatsApp to Introduce Birthday Reminder Feature: Users May Soon Get Birthday Alerts Inside Chats

Spread the love

নয়া দিল্লি: বন্ধু বা পরিবারের কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে যান অনেকেই। আবার এরকমও নিশ্চয় অনেকের অভিজ্ঞতা হয়েছে যে, বিশেষ মানুষের জন্মদিনটাই ভুলে গিয়েছেন। বা শুভেচ্ছা জানাতে দেরি করেছেন। সেই কারণে বিশেষ দিনগুলি মনে রাখার জন্য আলাদা করে ক্যালেন্ডার বা রিমাইন্ডার অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে, এবার হোয়াটসঅ্যাপই (WhatsApp New Feature) মনে করিয়ে দেবে, আপনার বন্ধু বা প্রিয়জনের জন্মদিন। একেবারে নতুন ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত চ্যাট থেকে অফিসের কাজ…সব ক্ষেত্রেই এই অ্যাপের ব্যবহার দিন দিন বাড়ছে। সেইসঙ্গে, মেটার এই প্ল্যাটফর্ম নিয়ে আসছে নতুন নতুন ফিচার। সেরকমই একটি নয়া ফিচার যুক্ত হতে চলেছে মেসেজিং প্ল্যাটফর্মে। সাধারণত, ফেসবুক বা ইনস্টাগ্রামে এতদিন জন্মদিনের তারিখ যোগ করা যেত। এবার সেই সুবিধা থাকবে হোয়াটসঅ্যাপেও।

WhatsApp প্রোফাইলে জন্মদিন

  • বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, WhatsApp এমন একটি ফিচারের উপর কাজ করছে, যেখানে ব্যবহারকারীরা নিজেদের জন্মদিন অ্যাড করতে পারবেন।
  • কোনও ব্যবহারকারী যদি নিজের জন্মদিনের তথ্য শেয়ার করেন, তাহলে সেই দিনে তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে জন্মদিনের নোটিফেকশন পৌঁছে যাবে।
  • শুধু তাই নয়, চ্যাট উইন্ডোর মধ্যেই একটি বিশেষ বার্থ ডে রিমাইন্ডার দেখা যাবে। ফলে আলাদা কোথাও না গিয়ে সেখান থেকেই সহজে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো যাবে।

আরও স্মার্ট হচ্ছে WhatsApp

গত কয়েক মাসে WhatsApp একের পর এক নতুন ফিচার এনেছে। AI-ভিত্তিক একাধিক টুল এবং স্মার্ট ফিচার যুক্ত হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে। লক্ষ্য একটাই। শুধু মেসেজিং অ্যাপ নয়, ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে হোয়াটসঅ্যাপকে সক্ষম একটি স্মার্ট প্ল্যাটফর্মে পরিণত করা। জন্মদিনের রিমাইন্ডার ফিচারও সেই প্রচেষ্টারই অংশ।

পরীক্ষামূলক পর্যায়ে ফিচার

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েডের কিছু বিটা (Beta) ব্যবহারকারীর মধ্যে এটি পরীক্ষা করা হচ্ছে। মেটা এখনও এই ফিচারের আনুষ্ঠানিক লঞ্চের দিন ঘোষণা করেনি। পরীক্ষা সফল হলে ভবিষ্যতে ধাপে ধাপে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু করা হতে পারে।

গোপনীয়তার উপর নিয়ন্ত্রণ

নতুন এই ফিচারে ব্যবহারকারীদের প্রাইভেসিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিজের জন্মতারিখ অন্যদের দেখাবেন কি না, তা সম্পূর্ণভাবে ব্যবহারকারীই ঠিক করতে পারবেন। অর্থাৎ, কারা আপনার জন্মদিন দেখতে পারবেন, সেই নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতেই। ফলে একদিকে যেমন প্রিয়জনের জন্মদিন আর ভুলে যাওয়ার আশঙ্কা থাকবে না, অন্যদিকে ব্যক্তিগত তথ্যও নিরাপদ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *