৩০০ ক্যাডেটের কম্য়ান্ডার, ১৭ বছর বয়সেই নজির ঋদ্ধির
বর্তমানে ঋদ্ধির অধীনে রয়েছে প্রায় ৩০০ জন ক্যাডেট। সপ্তাহে চার দিন সে সকাল ৭টার আগেই স্কুলে পৌঁছে ড্রিল পরিচালনা করে।
ঋদ্ধির বাবা দিলীপ চৌহান এবং মা রুচিকা চৌহান। তাঁরা রাজস্থানের জয়পুরের বাসিন্দা। কর্মসূত্রে পাড়ি দেন আমেরিকায়। তারপর সেখানেই থেকে যান।
ভবিষ্যতের লক্ষ্য কী রিদ্ধির?
ঋদ্ধি জানিয়েছে, স্নাতকের পর সে আমেরিকায় নৌবাহিনীতে যোগ দিতে চায়। এখন থেকেই তার প্রস্তুতি চলছে।
তবে, শুধু নেতৃত্ব নয়, পড়াশোনাতেও রিদ্ধির সাফল্য নজরকাড়া। ‘Academic Commander’ হিসেবে সে তার স্কুলকে টানা দু’বছর আমেরিকার বিখ্যাত ‘Leadership and Academic Bowl’-এর দ্বিতীয় রাউন্ডে নিয়ে গিয়েছে। এ ছাড়া জাতীয় স্তরের অনেক প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছে ঋদ্ধি। এর পাশাপাশি, রোবোটিক্স ও ইঞ্জিনিয়ারিংয়েও সে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হয়েছে। মাত্র ১৭ বছর বয়সেই এই সাফল্য পেয়ে কার্যত নজির গড়েছে রিদ্ধি।