পেশায় মুদি দোকানি, অবসর সময়ে স্বর্ণমন্দিরের আদলে রথ তৈরি সঞ্জয়ের - 24 Ghanta Bangla News
Home

পেশায় মুদি দোকানি, অবসর সময়ে স্বর্ণমন্দিরের আদলে রথ তৈরি সঞ্জয়ের

Spread the love

এই সময়, কালনা: পেশায় মুদি দোকানি, কিন্তু মনের ভিতরে লুকিয়ে রয়েছে এক শিল্পী। কালনার লক্ষ্মণপাড়ার বাসিন্দা সঞ্জয় মজুমদার তাঁর মেয়ে ও পাড়ার কয়েকজন কিশোর-কিশোরীকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেলেছেন অমৃতসরের স্বর্ণমন্দিরের আদলে একটি অভিনব রথ। কাঠ, পিচবোর্ড, প্লাইউড, থার্মোকল, এলইডি আলো এবং মোটর দিয়ে তৈরি সাড়ে চার ফুটের এই ‘স্বর্ণরথ’ তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাস। মোটরের সাহায্যে এই রথের চূড়ার পতাকাটি স্বয়ংক্রিয় ভাবে ঘুরবে। আজ, রথযাত্রায় কালনা শহর জুড়ে এই রথ নিয়ে পরিক্রমা করার আনন্দে মেতে উঠবে স্থানীয় কচিকাঁচারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *