প্রথা ভেঙে রথের আগের দিন জগন্নাথের স্নানযাত্রা বরাকরে - 24 Ghanta Bangla News
Home

প্রথা ভেঙে রথের আগের দিন জগন্নাথের স্নানযাত্রা বরাকরে

Spread the love

সাধারণ নিয়ম অনুযায়ী, এ বছর ২৯ জুন দেশ ও রাজ্য জুড়ে স্নানযাত্রা পালিত হয়েছে। তবে বরাকরের মন্দিরে এই নিয়মের ব্যতিক্রম কেন? এই প্রশ্নের উত্তরে মন্দিরের প্রধান সেবাইত হরেকৃষ্ণ বাবা জানান, মন্দিরের প্রতিষ্ঠাতা সীতারাম বাবার নির্দেশে শতাধিক বছর ধরে এই প্রথা চলছে। পৌরাণিক কাহিনি মতে স্নানযাত্রার পরে জগন্নাথ অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘ সময় গৃহবন্দি থাকেন এবং মন্দিরের দরজা বন্ধ থাকে। কিন্তু বরাকরের এই মন্দিরে জগন্নাথের পাশাপাশি অন্যান্য দেবদেবীও অধিষ্ঠিত রয়েছেন, যাঁদের নিত্য পুজো ও ভোগারতি দেওয়া বাধ্যতামূলক। ফলে মন্দিরের দরজা বন্ধ রাখা সম্ভব নয়। সেই কারণেই চিরাচরিত নিয়ম ভেঙে এখানে রথযাত্রার ঠিক আগের দিন স্নানযাত্রার আয়োজন করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *