‘শারীরিক অবস্থা ভালো নয়, তবু লড়াই চালিয়ে যাব’, অনশনের ১৯তম দিনেও অনড় ওয়াংচুকের মুখে সংসদ অভিযানের ডাক - 24 Ghanta Bangla News
Home

‘শারীরিক অবস্থা ভালো নয়, তবু লড়াই চালিয়ে যাব’, অনশনের ১৯তম দিনেও অনড় ওয়াংচুকের মুখে সংসদ অভিযানের ডাক

Spread the love

‘ভালো অবস্থায় নেই, তবে এখনও লড়তে পারি’

বৃহস্পতিবার অনশনের ১৯তম দিনে ওয়াংচুক বলেন, ‘আমি খুব ভালো অবস্থায় নেই, তবে এতটাও খারাপ নই। এখনও নিজের পায়ে দাঁড়িয়ে কথা বলতে পারছি।’ চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও তিনি অনশন ভাঙতে রাজি হননি। তাঁর কথায়, আন্দোলনের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি লড়াই থেকে পিছিয়ে আসবেন না।

চিকিৎসকদের মতে, দীর্ঘ অনশনের জেরে তাঁর ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে এবং রক্তচাপও উদ্বেগজনকভাবে নেমে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক তাই ২৪ ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণ প্রয়োজন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *