রেশন দোকানে মিলবে সুলভে ন্যাপকিন? জবাব তলব সুপ্রিম কোর্টের
এই সময়, নয়াদিল্লি: সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রেশন দোকানের মাধ্যমে সুলভে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা কি সম্ভব? সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিস জারি করে জবাব তলব করল সুপ্রিম কোর্ট৷ সরোজ বালা, জ্যোতি আগরওয়াল, সঞ্জীবনী আগরওয়াল, স্বরাজ স্বরূপ এবং প্রদীপ শেখাওয়াত নামে মামলাকারীদের তরফে দায়ের করা একটি জনস্বার্থের মামলার প্রেক্ষিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অভিমত জানতে চেয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ৷