ঘনিষ্ঠ ছবি শেয়ার নিয়ে সতর্কবার্তা মাদ্রাজ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

ঘনিষ্ঠ ছবি শেয়ার নিয়ে সতর্কবার্তা মাদ্রাজ হাইকোর্টের

Spread the love

এই সময়: কোনও মহিলাকে ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে যদি যৌন সম্পর্ক স্থাপন করা হয়, তবে সেই সম্পর্ককে কোনও ভাবেই সহমতের ভিত্তিতে যৌনতা বলে গণ্য করা যাবে না— জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। দায়রা আদালতে ধর্ষণে দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাসি নামে এক ব্যক্তি তাঁর সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন। কাসির বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক মহিলাকে চাকরি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তিনি। তার পরে আপত্তিকর ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি–ভিডিয়ো তুলে রেখে ব্ল্যাকমেল করতে থাকেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *