বিশ্বকাপের ফাইনালে ঐতিহাসিক হাফটাইম? FIFA-র ভাবনা ঘিরে বিতর্ক
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন প্রতিবেদনে দাবি, বিরতির সময় ১৫ মিনিটের বদলে প্রায় ৩০ মিনিট করা হতে পারে। সেই সময় জুড়ে আয়োজন হতে পারে বড় সঙ্গীতানুষ্ঠান। এমন হলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে দীর্ঘ বিরতি দেখা যাবে। সমর্থকদের একাংশ এটিকে আকর্ষণীয় ভাবছেন, আবার অনেকের মতে এতে ফুটবলের ঐতিহ্য ও ম্যাচের স্বাভাবিক ছন্দ ক্ষতিগ্রস্ত হতে পারে।