জনসমক্ষে পোশাক পরিবর্তনের প্রস্তাবে কী প্রতিক্রিয়া জ়ারিনের?
তারকা দেখলে ক্যামেরার ঝলকানি একেবারেই নতুন নয়। ব্যক্তিগত পরিসরে এমন ভাবে অযথা এন্ট্রি নেওয়ার জন্য কখনও কখনও ভীষণ বিরক্তও হন অভিনেতা-অভিনেত্রীরা। জয়া বচ্চন থেকে কাজল অনেককেই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এ বার সেই তালিকায় জ়ারিনের নাম। দিনকয়েক আগে একটি পোশাকের ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী জ়ারিন খান। কোন কথায় পাপারাৎজ়িদের উপরে হঠাৎই বেজায় চটে যান জ়ারিন?