HPCL-এ বড় নিয়োগ, ৩৫৮ পদে সুযোগ, শুরুতেই কত বেতন জানেন? - 24 Ghanta Bangla News
Home

HPCL-এ বড় নিয়োগ, ৩৫৮ পদে সুযোগ, শুরুতেই কত বেতন জানেন?

Spread the love

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। Hindustan Petroleum Corporation Limited (HPCL) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩৫৮টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা HPCL-এর অফিশিয়াল ওয়েবসাইট (hindustanpetroleum.com)-এ অনলাইনে আবেদন করতে পারবেন।

কবে থেকে শুরু আবেদন?

অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ জুলাই থেকে। আবেদনের শেষ দিন ৩১ জুলাই

কতগুলি শূন্যপদ রয়েছে?

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩৫৮টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীদের সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিকাল অথবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া, আন রিজ়ার্ভড, ওবিসি-এনসি প্রার্থীদের সব সেমেস্টার মিলিয়ে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে। যাঁরা ১ সেপ্টেম্বর, ২০২৩ অথবা তার পরে স্নাতক হয়েছেন, তাঁরাই আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর।

কী ভাবে হবে বাছাই?

কোনও লিখিত পরীক্ষা হবে না। প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বর এবং সংশ্লিষ্ট ট্রেডে যা স্লট রয়েছে, তার ভিত্তিতে বাছাই করা হবে। তার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। শেষে মেরিট লিস্ট প্রকাশিত হবে।

স্টাইপেন্ড কত?

নির্বাচিতদের প্রতি মাসে ২৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এর মধ্যে ২০৫০০ টাকা দেবে HPCL। বাকি টাকা কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হবে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *