সেমিতেই কি স্বপ্নভঙ্গ হবে মেসির? ৫৩০ কোটি ডলারের বেটিং মার্কেট বাজি ধরছে কোন দলের উপর? - 24 Ghanta Bangla News
Home

সেমিতেই কি স্বপ্নভঙ্গ হবে মেসির? ৫৩০ কোটি ডলারের বেটিং মার্কেট বাজি ধরছে কোন দলের উপর?

Spread the love

সেমিফাইনালে মহারণ, কারা এগিয়ে?

ভারতীয় সময় অনুযায়ী ১৫ জুলাই টেক্সাসের আর্লিংটনে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। একদিন পরে আটলান্টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। এর পর ১৯ জুলাই তৃতীয় স্থানের ম্যাচ এবং ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।

বেটিং মার্কেটের হিসাব বলছে, স্পেনের বিরুদ্ধে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে ফ্রান্স। কালশির (Kalshi) পূর্বাভাস অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৯ শতাংশ, যেখানে স্পেনের সম্ভাবনা ৪১ শতাংশ।

অন্য সেমিফাইনালটি অনেক বেশি হাড্ডাহাড্ডি বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ধরা হচ্ছে ৫৪ শতাংশ, আর আর্জেন্তিনার ৪৬ শতাংশ। পলিমার্কেটও (Polymarket) প্রায় একই ছবি দেখাচ্ছে। তাদের হিসাবেও সবচেয়ে সম্ভাব্য ফাইনাল ফ্রান্স বনাম ইংল্যান্ড।

শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে ফ্রান্স

বিশ্বকাপ জয়ের সম্ভাবনার হিসাবেও সবচেয়ে এগিয়ে ফ্রান্স। দুই বড় পূর্বাভাস প্ল্যাটফর্মের হিসাব বলছে, প্রায় ৩৯ শতাংশ মানুষ মনে করছেন দিদিয়ের দেশঁর (Didier Deschamps) ফ্রান্সই এ বার বিশ্বকাপ জিতবে। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের পক্ষে প্রায় ২২ শতাংশ পূর্বাভাস রয়েছে। খুব কাছেই আছে স্পেন, তাদের সমর্থন ২১ শতাংশের মতো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *