তাম্রলিপ্ত পুরসভায় বেতন পাননি শতাধিক কর্মী, তৃণমূল পরিচালিত গোটা বোর্ডকেই শোকজ় করল রাজ্যের পুর দপ্তর
পুরপ্রধান ও উপ পুরপ্রধানের পদত্যাগের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে তাম্রলিপ্ত পুরসভায়। এর ফলে পুরসভার প্রায় শতাধিক কর্মী জুন মাসের বেতন এখনও পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সোমবার রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর তাম্রলিপ্ত পুরবোর্ডকে শোকজ় করল। নির্বাচিত পুরবোর্ড থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তিন দিনের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পরে বর্তমান পুরবোর্ডের নতুন পুরপ্রধান নির্বাচন করা হবে, নাকি পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিযুক্ত করা হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর।