ফের বারুইপুর! খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে তুলে আনে যুবক, ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবক দাবি করেছে, তার বাড়ি মথুরাপুরের দিকে। নাবালিকার বাড়ি বেলেঘাটায়। এলাকার লোকজনের দাবি, খাবারের লোভ দেখিয়ে তুলে এনে ধর্ষণের পরিকল্পনা ছিল বোধহয়। বিজেপি নেতা তাপস দেবনাথ বলেন, ‘আমার অবাক লাগছে, সূর্যপুরে এমন ঘটনার পরেও মানুষ সতর্ক হচ্ছে না।’