লোকসভায় এনসিপিআই-এর দলনেতা সুদীপ, মুখ্য সচেতক কাকলি - 24 Ghanta Bangla News
Home

লোকসভায় এনসিপিআই-এর দলনেতা সুদীপ, মুখ্য সচেতক কাকলি

Spread the love

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরে ভাঙনের রেশ এবার সরাসরি সংসদের অলিন্দে। তৃণমূলের ২০ জন সাংসদ দল ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-তে…

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূলের অন্দরে ভাঙনের রেশ এবার সরাসরি সংসদের অলিন্দে। তৃণমূলের ২০ জন সাংসদ দল ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-তে যোগ দেওয়ার পর এবার লোকসভায় তাঁদের নতুন ভূমিকা স্পষ্ট হতে শুরু করেছে। সূত্রের খবর, এই নতুন দলের দলনেতা হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। (ncpi bengal mps lok sabha sudip banerjee)

পুরানো তৃণমূলের সংসদীয় কাঠামোর আদলেই এনসিপিআই-এর সংগঠন সাজানো হচ্ছে। প্রাপ্ত খবর অনুযায়ী, লোকসভায় এনসিপিআই-এর দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক (Chief Whip) হিসেবে দায়িত্ব পেতে পারেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং ডেপুটি লিডার করা হতে পারে শতাব্দী রায়কে। সোমবারই সুদীপ এবং কাকলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে এই নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা সেরেছেন।

স্পিকারের সঙ্গে বৈঠক ও আইনি জটিলতা

আগামী ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার ঠিক আগে ১৯ জুলাই স্পিকার ওম বিড়লা এই ২০ জন বিদ্রোহী সাংসদকে বৈঠকে ডেকেছেন। সূত্রের দাবি, ওই বৈঠকেই তাঁদের সংসদীয় মর্যাদা ও আসন বিন্যাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার। একই দিনে সংসদের সর্বদলীয় বৈঠক রয়েছে। এনসিপিআই লোকসভার নথিতে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না পাওয়ায় এই ২০ জন সাংসদের উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে স্পিকার তাঁদের আশ্বস্ত করেছেন বলে খবর।

রাজনৈতিক পটভূমি

নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, এনসিপিআই বর্তমানে একটি অস্বীকৃত রাজনৈতিক দল। আইনি ও প্রযুক্তিগত জটিলতা এড়াতেই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এই দলের সঙ্গে মিশে গিয়ে এনডিএ জোটে যোগ দিয়েছেন। কাকলি ঘোষ দস্তিদার আগেই জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কাজ করবেন। যদিও এই সাংসদদের দাবি, তাঁরা সরাসরি বিজেপির সদস্য নন, লোকসভায় স্বতন্ত্র বিরোধী দল হিসেবেই নিজেদের অবস্থান বজায় রাখবেন।

এই ঘটনাপ্রবাহকে রাজ্য রাজনীতির অন্যতম বড় পালাবদল হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই তৃণমূলের এই বিদ্রোহ এবং পরবর্তীতে এনডিএ-তে যোগ দেওয়ার প্রক্রিয়া একদিকে যেমন সংসদীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনই তৃণমূলের অভ্যন্তরে কর্তৃত্বের লড়াইকেও প্রকাশ্যে এনেছে। এখন দেখার, বাদল অধিবেশনে এই ২০ জন সাংসদের নতুন রাজনৈতিক অবস্থান বিরোধী পরিসরে কতটা প্রভাব ফেলে।

এখন থেকে ফর্ম ৬ এ দিতে হবে বাবা মায়ের বিস্তারিত SIR তথ্য! নির্দেশ কমিশনের

নাগাল্যান্ডে অসম রাইফেলসের গাড়িতে IED বিস্ফোরণ! গুরুতর জখম ৪ জওয়ান

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *