হরমুজ়ে নিহত ভারতীয় নাবিক
হরমুজ় প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলার অভিযোগ উঠল ইরানের বিরুদ্ধে। সোমবার এই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত ৮ জন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ভারতীয় নাবিকের নাম-পরিচয় জানা যায়নি। ঠিক সময়ে ইরানকে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।