বন্ধ চা বাগানের সমস্যা শুনতে হাজির শ্রম দপ্তরের মন্ত্রী, আশার আলো দেখছেন শ্রমিকরা
প্রায় এক দশক ধরে বন্ধ চা-বাগান। ওই চা-বাগান বন্ধ থাকায় সমস্যায় শ্রমিকরা। গত কয়েক বছরে একাধিক বার ওই চা-বাগান খোলার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। কিন্তু কেউই তাঁদের সমস্যার কথা শুনতে আসেননি বলে অভিযোগ। তবে, সোমবার ওই বন্ধ চা বাগানে আসেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। শোনেন ওই বন্ধ চা-বাগানের শ্রমিকদের সমস্যার কথা। আর, গত ১৫ বছরে প্রথম বার শ্রম দপ্তরের কোনও মন্ত্রীকে হাতের কাছে পেয়ে ওই চা-বাগান খোলার আর্জি জানিয়েছেন শ্রমিকরা। দীর্ঘ দিনের সমস্যা মিটিয়ে ওই চা-বাগান ফের চালু করার বিষয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তাতেই নতুন করে আশার আলো দেখছেন শ্রমিকরা।