লর্ডসে ইতিহাস গড়ল ভারত, ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে টেস্ট জয় - 24 Ghanta Bangla News
Home

লর্ডসে ইতিহাস গড়ল ভারত, ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে টেস্ট জয়

Spread the love

লর্ডসে প্রথমবার টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দল। ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিল হরমনপ্রীত কৌরের দল।

Team India-women-beat-england-by-270-runs-lords-test-historic-win

বাবান আদক, কলকাতা: সোমবার ১৩ জুলাই হরমনপ্রীত কৌর এবং তাঁর দল (Team India) ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম চিরস্থায়ীভাবে খোদাই করে নিলেন (IND vs ENG)। দেশের মাটিতে বিশ্বকাপ জয় এবং উইমেন্স প্রিমিয়ার লিগের মঞ্চ মাতানোর পাশাপাশি, ক্রিকেটের মক্কা ‘লর্ডস’-এ ইংল্যান্ডকে ২৭০ রানে হারালেন এবং সেই সঙ্গে লর্ডসে টেস্ট জয়ী প্রথম মহিলা দল হিসেবে ইতিহাস গড়লেন তাঁরা। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ভারতের অপরাজেয় ধারা অব্যাহত রইল। ইংল্যান্ডে ১০টি টেস্টের মধ্যে তারা ৩টিতে জিতেছে এবং ৭টি ড্র করেছে।

ম্যাচের শুরু থেকেই ভারতের আধিপত্য ছিল স্পষ্ট। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার ৮৩, হরমনপ্রীত কৌরের ৫৮ এবং দীপ্তি শর্মার ৫৭ রানের ওপর ভর করে ভারত ২৮৫ রান তোলে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নামলে তরুণ ভারতীয় পেসার ক্রান্তি গৌড়ের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে তারা। মাত্র ৩৭ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ১৭০ রানে গুটিয়ে দেন তিনি। ভারত ১১৫ রানের গুরুত্বপূর্ণ লিড পায়।

Also Read | পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে কলকাতা লিগে দুরন্ত সূচনা মোহনবাগানের

দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা ইংল্যান্ডকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেন। ইয়াস্তিকা ভাটিয়া প্রথম মহিলা হিসেবে লর্ডসে সেঞ্চুরি(১১৩ রান) করে নজির গড়েন। পাশাপাশি মান্ধানার ৭০ এবং রিচা ঘোষের দ্রুতগতির অপরাজিত ৫০ (৫২ বলে) রানের সুবাদে ভারত ৩৪১/৭ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে। ইংল্যান্ডকে জয়ের জন্য ৪৫৭ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত।

Also Read | লাল হলুদ ছেড়ে কেন সবুজ মেরুনে ? জানালেন মোহনবাগান ফুটবলার সায়ন ব্যানার্জি

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্নেহ রানা (৪ উইকেট), ক্রান্তি গৌড় এবং দীপ্তি শর্মার (২টি করে উইকেট) দাপটে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ভেঙে পড়ে। রবিবার তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেট হারিয়ে ১৩০। সোমবার সকালে ইংল্যান্ডের বাকি চার উইকেট তুলতে বেশি কাঠ খড় পোড়াতে হয়নি ভারতীয় বোলারদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *