রক্তমাখা আঙুলেও তবলায় তাল তুলতেন - 24 Ghanta Bangla News
Home

রক্তমাখা আঙুলেও তবলায় তাল তুলতেন

Spread the love

সিনেমার আবহসঙ্গীতেও নানা নিরীক্ষা করেছেন চতুরলাল, রবিশঙ্করের সঙ্গে। নরম্যান ম্যাকলরেন এবং ক্লদ জুটরার উদ্ভাবনী শর্ট ফিল্ম আ চেয়ারি টেল-এ। সে এক চেয়ার এবং এক মানুষের পরাবাস্তব দ্বৈরথের গল্প, সংলাপহীন। চতুরলালের তবলার ছন্দময় ওঠাপড়া, তালের বৈচিত্র এবং শব্দের প্রাবল্য চেয়ারের নড়াচড়া ও মানুষের মানসিক অবস্থাকে আশ্চর্য প্রাণ দিয়েছিল। ১৯৫৭-৫৮–এর অস্কারে শ্রেষ্ঠ শর্ট ফিল্ম বিভাগে এ ছবি মনোনয়ন পায়। চিরকালই চতুরলাল অন্য রকম, অন্য পথের পথিক। অপ্রচলিত এবং কঠিন তাল ছিল তাঁর করতলগত। প্রচলিত তালের বাইরে গিয়ে ১৫ মাত্রার ‘পঞ্চম সওয়ারি’, ১১ মাত্রার ‘চারতাল কি সওয়ারি’ বা সাড়ে দশ মাত্রার ভগ্নাংশমূলক তালেও ছিলেন সমান স্বচ্ছন্দ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *