ব্যারেটোদের হারিয়ে কলকাতা ফুটবল লিগ শুরু লাল হলুদের
আজ ঘরের মাঠে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ পাঠচক্র। ইস্টবেঙ্গল থেকে এ বার সবুজ মেরুনে সই করেছেন বাঙালি স্ট্রাইকার সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি যেখানেই খেলি, নিজের সেরাটা দিই। মোহনবাগানের হয়ে একশো ভাগ উজাড় করে দেব। আরও বেশি গোল করতে হবে। গতবারের চেয়েও বেশি।’ প্রথম ম্যাচে সতর্ক হয়ে নামবেন লিগে মোহনবাগানের কোচ বাস্তব রায়। তাঁর কথায়, যত বেশি খেলা গড়াবে, তত টিম সেট হবে।