তরুণ প্রজন্মের হাত ধরে ক্ষমতায়, সেই জ়েনজ়ি-র বিক্ষোভেই টলমল বলেন্দ্র শাহের গদি, ফের উত্তাল নেপাল
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ইস্যুতে সরব হওয়ায় ইতিমধ্যেই কয়েক জন সমাজকর্মী, ছাত্র এবং সাংবাদিককে গ্রেপ্তার করেছে বলেন্দ্র শাহের সরকার। এর পরেই রবিবার যৌথ জাতীয় বস্তিবাসী ফ্রন্টের ডাকে রাজধানীর একটি সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিপুল সংখ্যক তরুণ-তরুণী। তাঁদের হাতের পোস্টারে লেখা ছিল— ‘গরিবের উপর অত্যাচার বন্ধ করো’, ‘মানবাধিকার রক্ষা করো’, ‘বেআইনি গ্রেপ্তারি চলবে না’, ‘ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই দাও’।