FIR দায়েরের ক্ষেত্রে এ বার আরও কড়া লালবাজার, নির্দেশিকা মানতেই হবে থানাগুলিকে - 24 Ghanta Bangla News
Home

FIR দায়েরের ক্ষেত্রে এ বার আরও কড়া লালবাজার, নির্দেশিকা মানতেই হবে থানাগুলিকে

Spread the love

FIR দায়ের করার ক্ষেত্রে কোনও রকম গড়মসি চলবে না। মহিলারা অভিযোগ জানাতে গেলে, আলাদা গুরুত্ব দিয়ে তা দেখা হবে। এ বার আরও কড়া লালবাজার। জ়িরো FIR-এ দ্রুত পদক্ষেপের জন্য কী কী নির্দেশ মানতে হবে, তা নিয়ে রবিবার নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার। আগামিকাল, সোমবার থেকে গুন্ডাদমন আইন কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গে। তার আগে তাৎপর্যপূর্ণ নির্দেশ লালবাজারের। যে থানায় জ়িরো FIR দায়ের করা হবে, সেই থানার ওসিকে উদ্যোগী হতে হবে FIR স্থানান্তরিত করার ক্ষেত্রে। যে থানায় FIR স্থানান্তরিত হবে, সেই থানার ওসির সঙ্গে যোগাযোগ করবেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *