Bankura: মমতাকে মা সারদার সঙ্গে তুলনা সুজাতার, কড়া সমালোচনা বিজেপির – Bengali News | Bankura Sujata Mondal compares Mamata Banerjee with Ma Sarada, criticizes BJP
বিজেপি প্রার্থী সুজাতা মণ্ডলImage Credit source: TV9 Bangla
বাঁকুড়া: ফের মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বাঁকুড়ার ইন্দাসে পাট্টা বিতরণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানেন সুজাতা। আর এরপরই বিতর্কের ঝড় বয়ে যায়। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
এর আগে বিভিন্ন সময় মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক আসনে বসিয়ে বিতর্ক উসকে দিতে দেখা গিয়েছে বিভিন্ন তৃণমূল নেতাকে। লোকসভা নির্বাচনের মুখে সেই বিতর্কই আবার উসকে দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তাঁর দাবি, এ রাজ্যের বামেদের ৩৪ বছর ও কেন্দ্রের বিজেপির ১০ বছরের আমলে মানুষ কিছু পায়নি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মা সারদার মতো দু’হাত তুলে বসে রয়েছেন মানুষকে দেওয়ার জন্য।
এরপরই তাঁর সংযোজন, “মা সারদা যেমন বলতেন, আমি শরতের মা, আমজাদেরও মা। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে হিন্দু, মুসলিম, শিখ, ইশাই কোনও ধর্মের প্রতি তাঁর ভেদাভেদ নেই।” বিজেপির তরফে সৌমিত্র খাঁ-র বক্তব্য, “মা সারদা জগতের মা। সন্দেশখালি সহ সারা রাজ্যের মা বোনেরা এই প্রলাপের জবাব দেবেন। পাগলের মতো বক্তব্য রাখছে।”