প্রাচীন বৌদ্ধ মন্দিরে ডেটিং রিট্রিট, ম্যাচ-মেকিং করাচ্ছেন সন্ন্যাসীরা, কোথায় ঘটছে এমন ঘটনা?
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় দক্ষিণ কোরিয়া দ্বাদশ স্থানে রয়েছে। এশিয়ায় চতুর্থ। এই বিত্তশালী দেশ যে চরম সঙ্কটে ভুগছে, তা হলো জন্মের হার। ‘দ্য গার্ডিয়ানে’র একটি রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম বারের মতো জনসংখ্যা কমতে শুরু করে ২০২০ সালে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার মোট প্রজননের হার কমে দাঁড়ায় ০.৭২-এ। বর্তমানে সেটা ০.৮০-তে পৌঁছলেও তা স্বাভাবিকের তুলনায় কম। এই জন্মহারের সমস্যা দূর করতেই ম্যাচ-মেকিং-এর দায়িত্ব নিয়েছেন ডংহোয়াসার সন্ন্যাসীরা।
প্রতি সিজ়নে কয়েক হাজার ছেলেমেয়ে অংশ নেন ডংহোয়াসার ম্যাচ-মেকিংয়ে। কিন্তু তার মধ্যে মাত্র কয়েক জনকেই বেছে নেওয়া হয়। যাঁরা আবেদন করেন, তাঁদের প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। তারপরে সেলফি ভিডিয়ো জমা দিতে হয়। প্রত্যেক বোঝাতে তাঁরা বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার বিষয়ে কতটা সচেতন এবং তাঁরা মন থেকে এই কাজ করতে চায়। সন্ন্যাসীরা আবেদনকারীদের মধ্যে যে ক’জনকে বেছে নেন তাঁদের নিয়ে শুরু হয় ম্যাচ-মেকিং সিজ়ন।