৮৮ বছরে নতুন ইনিংস! মিউজ়ক অ্যালবাম হপকিন্সের
অস্কারজয়ী অভিনেতা জানিয়েছেন, অভিনয়ের অনেক আগেই সঙ্গীতের প্রতি তাঁর টান তৈরি হয়েছিল। ছোটবেলা থেকেই সুর সৃষ্টি করতেন তিনি। গত ছয় দশকে তৈরি করা একাধিক কম্পোজ়িশন নিয়েই সাজানো হয়েছে এই নতুন অ্যালবাম। ‘ব্র্যাকেন রোড’ গানটি অ্যান্থনি হপকিন্সের শৈশবের স্মৃতিকে ঘিরে তৈরি। ওয়েলশের মারগামে কাটানো ছোটবেলার দিন, গ্রামের রাস্তা, মাঠ, পাহাড় আর প্রকৃতির নানা স্মৃতি উঠে এসেছে এই সুরে। অ্যালবামের আর একটি গান ‘মাই ফাদারল্যান্ড’-এ তিনি শ্রদ্ধা জানিয়েছেন নিজের জন্মভূমি ও পরিবারকে।