ফিনল্যান্ডে উদ্ধার হায়দরাবাদের নিখোঁজ পড়ুয়ার দেহ
পরিবারের আইনজীবী কে.এল.বি. কুমারের দাবি, শুক্রবার ভারতীয় দূতাবাস ই-মেল করে জানায় যে ফিনল্যান্ডের কর্তৃপক্ষ হেলসিঙ্কির সমুদ্র থেকে মণিদীপের দেহ উদ্ধার করেছে। তাঁর অভিযোগ, ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক। দুই মাস পরে দেহ উদ্ধার হওয়ায় পরিবারের সন্দেহ আরও বেড়েছে। তাঁদের দাবি, মণিদীপের মৃত্যু কী ভাবে হলো, তা নিয়ে যথাযথ তদন্ত করা হয়নি এবং ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।