জাতীয় দলে রোনাল্দোর ভবিষ্যৎ কী? পর্তুগালের নতুন কোচ বললেন… - 24 Ghanta Bangla News
Home

জাতীয় দলে রোনাল্দোর ভবিষ্যৎ কী? পর্তুগালের নতুন কোচ বললেন…

Spread the love

ক্রিস্তিয়ানো রোনাল্দোকে নিয়ে কী বললেন জর্জে জেসুস?

জেসুস জানিয়ে দিয়েছেন, রোনাল্দো যদি খেলা চালিয়ে যান এবং ফিট থাকেন, তা হলে তাঁকে পর্তুগালের জাতীয় দলে ডাকতে পিছপা হবেন না তিনি। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেসুস বলেন, ‘যতদিন রোনাল্দো খেলবে এবং জাতীয় দলে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় থাকবে, ততদিন আমি ওকে দলে নেব। অবশ্যই সেটা দলের প্রয়োজন এবং আমার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে।’

৭১ বছর বয়সি কোচ জানান, এখনও রোনাল্দোর সঙ্গে তাঁর কথা হয়নি। তবে খুব শীঘ্রই রোনাল্দোর সঙ্গে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন জেসুস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *