ঋতব্রতপন্থী তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, NCW-তে চন্দ্রিমা, অনুব্রতকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি করা হয়েছে আনিসুর রহমান বিদেশ, তিনি দেগঙ্গার বিধায়ক। ওই সংগঠনের কার্যকরী সভাপতি হয়েছেন সৌরভ বসু। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন সাবিনা ইয়াসমিন। ওই সংগঠনের কার্যকরী সভাপতি হয়েছেন শিউলি সাহা।
রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান পদে বসানো হয়েছে কোহিনূর মজুমদারকে। তৃণমূলের রাজ্য সভাপতি রয়েছেন সুদীপ রাহা। INTTUC রাজ্য সভাপতি করা হয়েছে নির্জ্জ্বল দে। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হয়েছেন বাহারুল ইসলাম। কিসান ক্ষেত মজদুরের রাজ্য সভাপতি হয়েছেন নিশীথ কুমার মালিক। এসসিএসটি সেলের রাজ্য সভাপতি হয়েছেন আশিষ মার্জিত।