সবুজ মেরুনে 'গ্রিক' বিপ্লব! বিশ্বস্ত সাপোর্ট স্টাফ আনলেন দিলম্পেরিস - 24 Ghanta Bangla News
Home

সবুজ মেরুনে ‘গ্রিক’ বিপ্লব! বিশ্বস্ত সাপোর্ট স্টাফ আনলেন দিলম্পেরিস

Spread the love

নতুন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস পঞ্জাব এফসি থেকে নিজের বিশ্বস্ত সহকারী কোচ ও ফিটনেস বিশেষজ্ঞকে মোহনবাগান সুপার জায়ান্টের কোচিং স্টাফে যুক্ত করলেন।

বাবান আদক, কলকাতা ডেস্ক: মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের কোচিং প্যানেলে এবার পুরোপুরি গ্রিক ঘরানা। নতুন মরশুমের জন্য দলের দায়িত্ব নিয়ে কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস পরিষ্কার বুঝিয়ে দিলেন যে, সাফল্যের ব্লু প্রিন্ট তৈরি করতে তিনি তাঁর চেনা ছক এবং বিশ্বস্ত দলের ওপরই ভরসা রাখছেন। পঞ্জাব এফসি থেকে মোহনবাগানের হেড কোচ হিসেবে যোগ দেওয়ার সময় তিনি একা আসেননি, সঙ্গে করে নিয়ে আসছেন তাঁর পুরনো ক্লাবের পরীক্ষিত সাপোর্ট স্টাফদের।

দিলম্পেরিসের এই বিশ্বস্ত টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন কনস্ট্যান্টিনোস কাটসারাস। মোহনবাগানে তিনি সহকারী কোচ হিসেবে কাজ করবেন। পঞ্জাব এফসিতে হেড কোচের গেমপ্ল্যান তৈরি করা এবং ট্যাকটিকাল পরিকল্পনা রূপায়ণে কাটসারাসের বড় ভূমিকা ছিল। এবার সবুজ মেরুন শিবিরেও হেড কোচের ডানহাত হিসেবে ডাগআউটে দেখা যাবে তাঁকে।

Read More: 

অন্যদিকে, আধুনিক ফুটবলে টানা ম্যাচ খেলে যাওয়ার জন্য খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিকটি নিখুঁতভাবে সামলানোর জন্য দিলম্পেরিস নিয়ে এসেছেন জিয়ানিস পাপাওয়াউন্নুকে। মোহনবাগানের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের গুরুদায়িত্ব সামলাবেন তিনি। দীর্ঘ ও কঠিন মরশুমে ফুটবলারদের চোটমুক্ত রাখা এবং মাঠে নব্বই মিনিট প্রেসিং ফুটবল খেলার মতো শারীরিক সক্ষমতা তৈরি করার মূল কাজটা জিয়ানিসের কাঁধেই থাকছে।

Read More: 

যেকোনো কোচের ক্ষেত্রেই নতুন ক্লাবে নিজের পুরনো ও চেনা সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করাটা অনেক বেশি সুবিধাজনক। দিলম্পেরিসও সেই চেনা পথেই হাঁটলেন। পঞ্জাবে একসঙ্গে কাজ করার সুবাদে এই গ্রিক ত্রয়ীর মধ্যে বোঝাপড়াটা দারুণ। ফলে মোহনবাগানের ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের ফুটবলীয় দর্শন ছড়িয়ে দেওয়া তাঁদের জন্য কিছুটা সহজ হবে। কলকাতা ময়দান এবং মোহনবাগানের মতো বড় ক্লাবের অনন্ত চাপ সামলে এই কোচিং দল কীভাবে সবুজ মেরুন জনতাকে সাফল্য এনে দেয়, এখন সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *