জলে গেল শ্রেয়সের ক্যাপ্টেন্স নক, ভারতকে উড়িয়ে সিরিজ় জয় ইংল্যান্ডের
ভারতের ব্যাটিং ব্যর্থতা
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারত। বড় রান পাননি দুই ওপেনার বৈভব সূর্যবংশী (১৫) ও অভিষেক শর্মা (১৬)। ঈশান কিষান আউট হন মাত্র ৪ রানে। ব্যর্থ হন তিলক বর্মা (১১)। এক অঙ্কের স্কোরে ফেরেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। কিছুটা লড়াই করেন শিবম দুবে। ২৩ বলে ২২ করে আউট হন তিনি।
শ্রেয়সের ক্যাপ্টেন্স নক
ইংল্যান্ডের পেস বোলিংয়ের সামনে বাকিরা ব্যর্থ হলেও একটা প্রান্ত আগলে লড়াই চালাচ্ছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ৪৯ বলে অপরাজিত ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শর্ট বলের মোকাবিলা করেও চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা মারেন। শ্রেয়সের ইনিংসের সৌজন্যে ভারত সাত উইকেটে ১৫৮ রান তুলতে সক্ষম হয়।