তন্ত্র সাধনা, কালাজাদুর ভিডিয়ো দেখতেন নিয়মিত, ধূপগুড়িতে গৃহবধূর মৃত্যু কী ভাবে? তদন্তে ফরেনসিক টিম
তদন্তকারী সূত্রে আরও জানা গিয়েছে, মৃত গৃহবধূর মোবাইল ফোন পরীক্ষা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। পুলিশ সূত্রের দাবি, তিনি দীর্ঘ সময় ধরে সামাজিক মাধ্যম এবং ইউটিউবে তান্ত্রিক সাধনা, বশীকরণ, জাদুটোনা ও কালাজাদু-সংক্রান্ত বিভিন্ন ভিডিয়ো দেখতেন। এমনকী ধুতরার রস ব্যবহার করে কী ভাবে কাউকে অজ্ঞান করা যায় বা বশীকরণ করা যায়, সেই ধরনের বিষয়বস্তুও তিনি নিয়মিত দেখেছেন বলে তদন্তে উঠে এসেছে বলে পুলিশ সূত্রের দাবি। তবে তদন্তকারীরা এখনও নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্তে পৌঁছননি।