Dilip Ghosh news: 'শুনলাম বাজারের লোক ধর্মঘট করছে, তার মানে সরকারকে চ্যালেঞ্জ করছে', সতর্কবার্তা দিলীপের | Dilip Ghosh Giving threat and said not to Challenge government - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh news: ‘শুনলাম বাজারের লোক ধর্মঘট করছে, তার মানে সরকারকে চ্যালেঞ্জ করছে’, সতর্কবার্তা দিলীপের | Dilip Ghosh Giving threat and said not to Challenge government

Spread the love

সরকারকে চ্যালেঞ্জ? তাহলে কী হতে পারে? সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ডিম ছোড়া নিয়ে আগেই মন্তব্য করেছিলেন তিনি। এক প্রকার সমর্থনও করেছিলেন এই ডিম থেরাপিকে। এবার গরম-গরম বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

দিলীপ ঘোষ এ দিন ডিম থেরাপির সমর্থন করে বলেন, “বাঙালি বহুদিন পর একটা ভালো জিনিস আবিষ্কার করেছে। শারীরিক ভাবে কারুর ক্ষতি না করে ডিম থেরাপি দিচ্ছে।” নাম না করে কয়েকজন সাংবাদিককেও কটাক্ষ করেছেন এই বিজেপি নেতা। খড়গপুরের বিধায়ক বৃহস্পতিবার বলেন, “ভুলভাল কিছু সাংবাদিক এখন ডিম খেয়ে যাচ্ছেন। অনেক সাংবাদিক ছিলেন তৃণমূলের ক্যাডারদের থেকে খুব ওবিডিয়েন্ট ছিলেন। তাঁদেরও ডিম ছোড়া হয়েছে।”

রাজ্যে পালা বদলের পর প্রথম ডিম থেরাপি শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় মৃত এক কর্মীর পরিবারে দেখা করতে যেতেই তাঁকে ধরে ডিম ছুড়তে শুরু করে ক্ষিপ্ত জনতা। মারধর করা হয় সাংসদকে। শেষে হেলমেট পরে বাঁচতে হয় তাঁকে। এরপর থেকে দেখা গেল, তৃণমূলের লোকজন রাস্তায় বের হলেই ছোড়া হচ্ছে ডিম। আদালত যদিও এই কড়া নির্দেশ দিয়েছে। কিন্তু বাংলায় যেন কোনও ভাবেই বন্ধ করা যাচ্ছে না।

দিলীপ এ দিন বলেন, “একটি বাজারে একজন ডিম খেয়েছেন। শুনলাম তারপর বাজারের লোক ধর্মঘট করেছে। তার মানে সরকারকে তারা চ্যালেঞ্জ করছে। একজন দুষ্কৃতী, তৃণমূল ক্যাডার। তাঁকে এই বাজারের সেক্রেটারি করে রাখা হয়েছিল। তাঁর পাশে দাঁড়ানো মনে সরকারকে চ্যালেঞ্জ করা। এই ভুলগুলি করবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *