West bengal News Live: বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯ | West bengal News Baruipur case update suvendu adhikari mamata banerjee
বারুইপুরে গ্রেফতার আরও অনেকেImage Credit: AI Generated
বুধবার বারুইপুরে পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায় ওই অভিযুক্ত। এরপরই পুলিশও গুলি চালাতে বাধ্য হয়। তখনই পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় তাঁর। এই অভিযুক্তকেই নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে বলে দাবি পুলিশের। আজ সেই ঘটনার জল কোন দিকে গড়ায় সেই দিকেই দেখার।
অন্য দিকে, রাজ্যের একের পর এক শিল্পের বিনিয়োগ হচ্ছে। বড় বড় কোম্পানির কর্তারা আসছেন। প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মসংস্থান বাড়ার। নজর থাকবে সেই দিকেও।