Crude Oil Price Hike: ৭২ ঘণ্টায় বদলে গেল ছবি! ইরান-আমেরিকা সংঘাতে ফের চড়ল অপরিশোধিত তেলের দাম, আবারও বাড়বে পেট্রোল-ডিজ়েলের দাম? | Iran US Conflict Pushes Crude Oil Prices Higher, Will Petrol and Diesel Prices Rise in India? - 24 Ghanta Bangla News
Home

Crude Oil Price Hike: ৭২ ঘণ্টায় বদলে গেল ছবি! ইরান-আমেরিকা সংঘাতে ফের চড়ল অপরিশোধিত তেলের দাম, আবারও বাড়বে পেট্রোল-ডিজ়েলের দাম? | Iran US Conflict Pushes Crude Oil Prices Higher, Will Petrol and Diesel Prices Rise in India?

Spread the love

ওয়াশিংটন: ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। সংঘর্ষবিরতি ভাঙার পরই একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালাচ্ছে আমেরিকা ও ইরান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম। গত ২৪ ঘণ্টায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৬ শতাংশের বেশি। অথচ মাত্র ৭২ ঘণ্টা আগেও অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭২ ডলারেরও কম ছিল। আন্তর্জাতিক বাণিজ্যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। ভারতেও অগাস্টে পেট্রোল-ডিজ়েলের দাম কমার ইঙ্গিত মিলেছিল সরকারের তরফে। কিন্তু, ট্রাম্পের সংঘর্ষবিরতি ভাঙার পরই বদলে গেল ছবি।

কত বেড়েছে অপরিশোধিত তেলের দাম?

গত ৭২ ঘণ্টায় অপরিশোধিত তেলের দামে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। ক্রুড অয়েলের দাম বর্তমানে ব্যারেল প্রতি ৭৮ ডলারেরও বেশি। জানা গিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছেছে ব্যারেল প্রতি ৭৮.৮০ ডলারে। বুধবার বাজার বন্ধের আগে ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশেরও বেশি বেড়ে ৭৮.০২ ডলারে পৌঁছয়। তবে, ট্রেডিং চলাকালীন ব্যারেল প্রতি দাম ৮০ ডলার পার করেছিল। অন্যদিকে, আমেরিকার ডব্লিউটিআই বেঞ্চমার্ক ক্রুডের দাম বেড়েছে ৬.৪ শতাংশ। দাম পৌঁছেছে ব্যারেল প্রতি ৭৫ ডলারে।

পেট্রল-ডিজ়েলের দামও কি বাড়বে?

২৫ মে থেকে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। তেল বিপণন সংস্থাগুলি (OMCs) পেট্রলের দাম লিটার প্রতি ২.৬১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ২.৭১ টাকা বাড়িয়েছিল। দিন কয়েক আগেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী পেট্রোল-ডিজ়েলের দাম কমার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, দুই মাস আগে চড়া দামে কেনা ক্রুড পেট্রোলিয়ামের স্টক এখনও ব্যবহার করছেন। যদি এভাবেই দুই-তিন মাস দাম কমতে থাকে, তবে পেট্রোল-ডিজ়েলের দামের বিষয়েও তাঁরা বিবেচনা করবেন।

কিন্তু, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তেই প্রশ্ন উঠতে শুরু করেছে পেট্রোল-ডিজ়েলের দাম কি ফের বাড়বে? এর আগে ইরান-আমেরিকার যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছেছিল। সেই সময়ে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোল-ডিজেলের দাম বাড়ায়নি। দৈনিক প্রায় ১৫০০ কোটি টাকা করে ক্ষতির মুখে পড়েছিল তাঁরা। সেই ক্ষতি পূরণ করতেই পেট্রোল-ডিজ়েলের দাম বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা সরাসরি খুচরো জ্বালানির দামে প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *