নিখোঁজ তরুণীর দেহ উদ্ধার ক্লাবঘরে
মৃতার বাবা হরিশচন্দ্র রায় বলেন, মেয়ে টাকা তোলার পর পরিবারের সঙ্গে শেষবার কথা বলেছিল। তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। কী কারণে এই ঘটনা তা বুঝতে পারছি না।’ মৃতার বোন অম্বিকা বলেন, ক্লাবঘরের ভেতরে যে উচ্চতায় দেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা উচিত।’ তরুণীর পরিবারের দাবি, সময়মতো নিখোঁজ ডায়েরি গ্রহণ করে পুলিশ সক্রিয় হলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।