এনকাউন্টার চাই অপেক্ষায় বিরক্ত কিশোরীর স্বজন
সব ক্ষেত্রেই নির্যাতিতার পরিবার বারুইপুরের মতো এনকাউন্টারের দাবি তুলেছেন। তবে বারুইপুরের ঘটনা নিয়ে প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেত্রী মৌসুম নূর বলেন, ‘বারুইপুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তবে পুলিশ যে এনকাউন্টার করেছে, সেটা মানা যাচ্ছে না। আমাদের দেশের একটা আইন আছে। উত্তরপ্রদেশের কালচার দেখতে পাচ্ছি বাংলায়। যাই করা হোক সংবিধান মেনেই করা হোক।’