হঠাৎ বাড়িতে এসি-ফ্রিজ, দামি আসবাব, সন্দেহ হতেই বড় তথ্য ফাঁস, গ্রেফতার আত্মীয়া
বাড়ির মধ্যে থেকে কী ভাবে গয়নাগুলি খোয়া গেল, বুঝে উঠতে পারেননি নিলুফা। তবে কয়েক দিন পরেই তাঁরা লক্ষ্য করেন, আত্মীয়া বিউটি খাতুনের আচরণ যেন বদলে গিয়েছে। অভিযোগ, গত কয়েক দিন ধরেই বাড়িতে একের পর এক নতুন আসবাব, এসি ও ফ্রিজ কিনছিলেন তিনি। কাটাচ্ছিলেন বিলাসবহুল জীবন। কিন্তু বিউটির পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে সেই খরচের কোনও সঙ্গতি খুঁজে পাননি নিলুফারা। সেখান থেকেই দানা বাঁধে সন্দেহ।